→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

সোনালী ব্যাংকের নতুন ডিএমডি

সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) বা উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. নূরুন নবী। ১০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম বা মহাব্যবস্থাপক) থেকে ডিএমডি পদে পদোন্নতি দেওয়া হয়। মো. নূরুন নবী ১৯৯৫ সালে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার বা জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।