→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

ব্যাহত হচ্ছে বৈশ্বিক পণ্য সরবরাহ

বৈশ্বিক পণ্য সরবরাহব্যবস্থায় চাপ বাড়ছেই। এমনিতেই লোহিত সাগরপথে চলাচলকারী জাহাজগুলোতে হুতি বিদ্রোহীদের হামলার কারণে অনেক জাহাজ এই পথ এড়িয়ে চলত। এখন মধ্যপ্রাচ্যে নতুন করে ইসরায়েল-ইরান-লেবানন সংঘাত শুরু হওয়ায় আরও অনেক জাহাজ এই পথ এড়িয়ে চলছে। ফলে পণ্য পরিবহনের ব্যয় বাড়ছে।

সেই সঙ্গে আরও কিছু কারণে বৈশ্বিক পণ্য সরবরাহব্যবস্থা চাপের মুখে আছে। যেমন মধ্য আমেরিকার খরা ও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় বন্দরগুলোতে ধর্মঘট—এসব কারণেও বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের বন্দরগুলোয় শ্রমিকদের ধর্মঘট সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে। এ অবস্থায় বিশ্বব্যাপী সরবরাহ সংকোচনসহ মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে। খবর দ্য গার্ডিয়ান