→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

বিনিয়োগজনিত কর রেয়াত আগের তুলনায় কম কর ছাড়

করদাতাদের জন্য বড় একটি পরিবর্তন এসেছে বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধার ক্ষেত্রে। এতদিন মোট বিনিয়োগের ১৫ শতাংশ পর্যন্ত কর রেয়াত হিসাব করা যেত এবং সর্বোচ্চ সুবিধার সীমা ছিল ১০ লাখ টাকা। নতুন প্রস্তাবে বিনিয়োগের মাত্র ১০ শতাংশ রেয়াতের জন্য বিবেচিত হবে এবং সর্বোচ্চ সীমা কমিয়ে সাড়ে ৭ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে। ফলে উচ্চ আয়ের করদাতারা আগের তুলনায় কম কর ছাড় পাবেন।

অর্থনীতিবিদদের মতে, সরকারের রাজস্ব আহরণের প্রয়োজনীয়তা এবং কর ছাড়ের সুযোগ সীমিত করার নীতির প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে।