২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকারওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণাকরমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করা হয়েছে২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ল্যাপটপ-কম্পিউটার ক্রয়ে থাকছে শুল্কমুক্ত সুবিধা২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাড়ছে সব স্তরের সিগারেটের দাম
No icon

অর্থনীতি স্থিতিশীল করতে সক্রিয় পদক্ষেপ নেবে চীন

কভিড-১৯ মহামারী-পরবর্তী সময়ে অর্থনৈতিক স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে চীন। ভোক্তা ব্যয় ও রিয়েল এস্টেট খাতের পতনে চাপে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিটি। সর্বশেষ প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) জিডিপির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি তারা। এ অবস্থায় গত বৃহস্পতিবার দুদিনের অর্থনৈতিক পরিকল্পনা সভা শেষ করেছেন চীনা নেতারা। সেখান থেকে অর্থনীতিকে চাঙ্গা করতে আরো সক্রিয় পদক্ষেপের প্রতিশ্রুতি এসেছে। যদিও নতুন প্রণোদনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। খবর এপি।