২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকারওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণাকরমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করা হয়েছে২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ল্যাপটপ-কম্পিউটার ক্রয়ে থাকছে শুল্কমুক্ত সুবিধা২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাড়ছে সব স্তরের সিগারেটের দাম
No icon

কানাডায় মার্কিন পণ্য বয়কট শুরু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে কানাডায়। কানাডাবাসীদের ক্ষোভের কারণে সে দেশে মার্কিন কোম্পানির ব্যবসা মার খাবে বলে আশঙ্কা।

কানাডার পণ্যে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত ২ এপ্রিল পর্যন্ত সাময়িক স্থগিত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইতিমধ্যে কানাডায় যুক্তরাষ্ট্রের অনেক পণ্য, বিশেষ করে বিভিন্ন ধরনের পানীয়ের বিক্রি বন্ধ হয়ে গেছে। খবর সিএনবিসির

আশঙ্কা করা হচ্ছে, কানাডার ক্রেতাদের নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য, মাংস ও গাড়ি। মার্কিন হোটেল ও বিমান পরিবহন কোম্পানিগুলোও চাপের মুখে পড়তে পারে। এর ফলে কানাডায় যুক্তরাষ্ট্রের বিলাসী পণ্যের বিক্রি মার খেতে পারে। বহুল পরিচিত ব্র্যান্ডগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কানাডার বিতরণ থেকে মার্কিন পণ্যের ব্র্যান্ডগুলো সরানোর সিদ্ধান্ত ‘বাই কানাডীয় সেন্টিমেন্ট বা কানাডার পণ্য কিনুন—এই অনুভূতির পালে হাওয়া দেবে।