প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার,ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিলনানা চ্যালেঞ্জের মধ্যে অর্থনীতি স্থিতিস্থাপকতা বজায় রেখেছে বাংলাদেশ: এডিবিঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ
No icon

ভারতের শেয়ারবাজার এক দিনে ২০ লাখ কোটি রুপি হারিয়েছে

এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারের মতো আজ সোমবার ভারতের বাজারেও ধস নেমেছে। ধসের মাত্রা এত ভয়াবহ যে বাজারে লেনদেন শুরু হওয়ার ২০ সেকেন্ডের মধ্যে বিনিয়োগকারীদের ২০ লাখ কোটি রুপি বাজার মূলধন কমে গেছে।

ভারতের শেয়ারবাজারের মূল সূচক সেনসেক্সের পতন হয়েছে ৪ হাজার পয়েন্ট। শেষ অধিবেশনের তুলনায় সূচকের পতন হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ। সেই সঙ্গে বাজারের আরেক সূচক নিফটির পতন হয়েছে ১ হাজার পয়েন্টের বেশি।