২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকারওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণাকরমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করা হয়েছে২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ল্যাপটপ-কম্পিউটার ক্রয়ে থাকছে শুল্কমুক্ত সুবিধা২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাড়ছে সব স্তরের সিগারেটের দাম
No icon

হিলি দিয়ে চাল আমদানি বন্ধ হচ্ছে বুধবার

পহেলা বৈশাখের দিনেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে রেকর্ড পরিমাণ চাল আমদানি হয়েছে। এদিন ২০১টি ট্রাকে ৮ হাজার ৪০০ টন চাল আমদানি হয়েছে। তবে দেশের হাওর অঞ্চলে নতুন ধান উঠতে শুরু করায় বুধবার (১৬ এপ্রিল) থেকে এই চাল আমদানির দ্বিতীয় দফার মেয়াদ শেষ হচ্ছে।

বন্দর সূত্রে জানা গেছে, শনিবার ভারতীয় ১৪৭ ট্রাকে ১৬১ মেট্রিক টন, রবিবার ১৪৪ ট্রাকে ১৬০ টন ও সোমবার ২০১টি ট্রাকে ১৮৪ টন চাল আমদানি হয়েছে। আজ মঙ্গলবার ৮৪ ট্রাকে ৩৬১৭ টন চাল আমদানির কথা রয়েছে।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, হিলি স্থলবন্দর দিয়ে গত বছরের ১১ নভেম্বর থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানির মেয়াদ কয়েক দফা বাড়ালেও আগামীকাল শেষ হচ্ছে চাল আমদানির দ্বিতীয় মেয়াদ। এ কারণেই শেষদিকে আমদানি বেড়েছে। ভারতের অভ্যন্তরে এখনো চালবোঝাই শতাধিক ট্রাক দাঁড়িয়ে আছে বাংলাদেশে ঢোকার অপেক্ষায়।