ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিলনানা চ্যালেঞ্জের মধ্যে অর্থনীতি স্থিতিস্থাপকতা বজায় রেখেছে বাংলাদেশ: এডিবিঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকার
No icon

বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘বড় হলেও বাস্তবায়নযোগ্য’ বলে অভিহিত করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। তবে ইতিহাসের সর্ববৃহৎ এ বাজেট বাস্তবায়নে দূরদর্শিতা, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি।

শনিবার দুপুরে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এফবিসিসিআই এ কথা জানিয়েছে।