→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ জুন) মোট ৪০০ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ১৩০ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ৫ দশমিক ৫২ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এম. এল. ডায়িং লিমিটেড এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি।