ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিলনানা চ্যালেঞ্জের মধ্যে অর্থনীতি স্থিতিস্থাপকতা বজায় রেখেছে বাংলাদেশ: এডিবিঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকার
No icon

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়লো

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। ফলে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ মঙ্গলবার এ–সংক্রান্ত আদেশ জারি করে। এর আগে গত ১৭ নভেম্বর আরেক আদেশে ৩১ নভেম্বর থেকে সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল।

এদিকে আজ আরেক আদেশে কোম্পানির রিটার্ন জমার সময়ও এক মাস বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানির রিটার্ন দেওয়া যাবে। সাধারণত ১৫ জানুয়ারি পর্যন্ত কোম্পানি করদাতারা রিটার্ন দিতে পারে।