ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডমুনাফায় ধস, জাগুয়ার ল্যান্ড রোভারের ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড
No icon

১০ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১০ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

রোববার এনবিআরের ভ্যাট অনুবিভাগ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক হওয়া খাতগুলো হচ্ছে- সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী খাত এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত।

এনবিআরের আদেশে বলা হয়, এসব খাতকে ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র প্রদান বাধ্যতামূলক করা হলো। যদি কোনো নিবন্ধিত ব্যক্তি এসব পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহ কার্যক্রমের সঙ্গেও জড়িত থাকেন, তবে তার ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবে।

আদেশে আরও বলা হয়, এনবিআর অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলকসংক্রান্ত আগের কোনো আদেশ জারি করে থাকলে, এই আদেশ জারির পর ওই আদেশগুলো বাতিল বলে গণ্য হবে। 

এছাড়া এনবিআর এই আদেশে বর্ণিত খাতগুলোর তালিকায় যে কোনো সময় সংযোজন বা বিয়োজনের ক্ষমতা সংরক্ষণ করে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।