→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দ

রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরিফ জহির, তাঁর ভাই আসিফ জহির এবং তাঁদের মা কামরুন নাহারের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর বাইরে অনন্ত গ্রুপের পরিচালক সৈয়দ ইশতিয়াক আলমের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

এনবিআর গত রোববার (১ ডিসেম্বর) আয়কর আইনের ২২৩ ধারা অনুযায়ী এই ব্যক্তিদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করে। এ-সংক্রান্ত নির্দেশনা এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল থেকে দেশের সব ব্যাংকে কার্যকরের জন্য পাঠানো হয়েছে। 

বিভিন্ন ব্যাংকে পাঠানো এনবিআরের এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়, সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণের জন্য আয়কর আইনের ক্ষমতাবলে এসব ব্যক্তি ও তাঁদের পরিবারের (পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী, পুত্র-কন্যা) নামে ব্যাংকে পরিচালিত হিসাব থেকে (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদিসহ) অর্থ উত্তোলন বা স্থানান্তর এবং লকার বা ভল্টে অর্থ বা সম্পদ থাকলে তা স্থানান্তর স্থগিত থাকবে।