নানা চ্যালেঞ্জের মধ্যে অর্থনীতি স্থিতিস্থাপকতা বজায় রেখেছে বাংলাদেশ: এডিবিঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকারওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণা
No icon

আইপিডিসি ফাইন্যান্স ও রে হোয়াইটের সমঝোতা

দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রে হোয়াইট লিমিটেড সম্ভাব্য ফ্ল্যাট ও আবাসন ক্রেতাদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজলভ্য ও আকর্ষণীয় করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। 

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে রে হোয়াইট লিমিটেডের রিয়েল এস্টেট খাতে অভিজ্ঞতা এবং আইপিডিসি ফাইন্যান্সের গ্রাহককেন্দ্রিক গৃহঋণ সেবাকে একত্রিত করে বাড়ি কেনার প্রক্রিয়াকে আরও সহজ, সাশ্রয়ী ও সুবিধাজনক করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই অংশীদারিত্বের আওতায় রে হোয়াইট লিমিটেডের নির্বাচিত আবাসন প্রকল্পের ক্রেতারা বিশেষ বুকিং অফার, সম্পত্তির মূল্যে বিশেষ সুবিধা, প্রতিযোগিতামূলক সুদের হারে গৃহঋণ এবং ঋণ প্রসেসিং ফিতে বিশেষ ছাড়সহ বিভিন্ন আকর্ষণীয় সুবিধা পাবেন। পাশাপাশি গ্রাহকদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে ডিজিটাল প্রচারণা ও বিপণন কার্যক্রম পরিচালনা করবে।

এই উদ্যোগের মাধ্যমে রিয়েল এস্টেট সেবা এবং গ্রাহকের প্রয়োজন অনুযায়ী গৃহঋণ সুবিধাকে একই প্ল্যাটফর্মে সমন্বিত করা হবে, যাতে বাড়ি কেনার পুরো প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং নির্বিঘ্ন হয়। এর ফলে সম্ভাব্য ক্রেতারা সম্পত্তি নির্বাচন থেকে শুরু করে অর্থায়নের পুরো প্রক্রিয়াটি আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করার সুযোগ পাবেন।