→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

ডিএসইতে ৫ বছর মেয়াদি নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

রাজধানীর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ বছর মেয়াদি একটি নতুন সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বন্ডটির নাম 05Y BGTB 18/06/2030।

সোমবার (২৩ জুন) থেকে বন্ডটি ‘এ’ ক্যাটাগরির অধীনে লেনদেন হচ্ছে বলে ডিএসই সূত্রে জানা গেছে। ট্রেডিং কোড TB5Y0630 এবং ডিএসইর কোম্পানি কোড ৮৮৫৩৯। সরকারি এই বন্ডের ইস্যুয়ার বাংলাদেশ ব্যাংক। বন্ডটির অভিহিত মূল্য ১০০ টাকা হলেও ইস্যু দর নির্ধারণ করা হয়েছে ১০০ দশমিক ৬৩ টাকা। পাঁচ বছর মেয়াদি এই বন্ডে বার্ষিক কূপন রেট ধরা হয়েছে ১২ দশমিক ৪০ শতাংশ।