ঢাকা ট্যাকসেসবার নির্বাচনে (২০২৬-২০২৭) সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট আয়কর ও ভ্যাট কনসালট্যান্ট মোঃ ইলিয়াস উদ্দিন। পেশাগত দক্ষতা, একাডেমিক যোগ্যতা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে ইতোমধ্যেই তিনি সদস্যদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।
জানা যায়, মোঃ ইলিয়াস উদ্দিন একজন সুপরিচিত আয়কর আইনজীবী এবং মূসক পরামর্শক হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। জটিল আয়কর এবং মূসক (ভ্যাট) সংক্রান্ত বিষয়ে তার দক্ষতা এবং বাস্তবমুখী পরামর্শ তাকে পেশাজীবীদের মধ্যে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
একাডেমিক দিক থেকেও তিনি সমৃদ্ধ। তিনি সিএ (প্রোফেশনাল লেভেল), এমএটি (ঢাকা বিশ্ববিদ্যালয়), এফসিজিএ, এলএলবি এবং এমকম (হিসাব বিজ্ঞান) ডিগ্রিধারী। তার এই বহুমাত্রিক শিক্ষাগত যোগ্যতা পেশাগত জীবনে তাকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সংগঠনের বিভিন্ন সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, পেশাগত সততা, দায়িত্বশীলতা এবং সহকর্মীদের প্রতি সহযোগিতামূলক মনোভাবের কারণে মোঃ ইলিয়াছ উদ্দিন ইতোমধ্যেই একটি গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। বিশেষ করে তরুণ সদস্যদের মধ্যে তার জনপ্রিয়তা লক্ষণীয়।
প্রার্থী হিসেবে নিজের অবস্থান সম্পর্কে মোঃ ইলিয়াস উদ্দিন বলেন, “আমি সবসময় পেশার মর্যাদা রক্ষা এবং সদস্যদের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। নির্বাচিত হলে সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি আধুনিক, স্বচ্ছ ও কার্যকর বার এ্যাসোসিয়েশন গড়ে তুলতে কাজ করব।”
বিশেষ করে বারের সদস্য ফিস, সদস্যদের অনলাইন তথ্য ও সেবা, ডিজিটাল ওকালতনামা সহ অটোমেশন, বারের নতুন পুরাতন সকল সদস্যদের পেশা গত মানোন্নয়নে নিয়মিত সিপিডি, সেমিনার, প্রশিক্কন ইত্যাদির মাধ্যমে তাদের যুগোপযোগী করা, এবং বারের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ কার্যক্রম হাতে নেয়া।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য প্রার্থীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে সামগ্রিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ইলিয়াস উদ্দিন একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। সংশ্লিষ্টদের মতে, তার অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং নেতৃত্বগুণ আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন দেখার বিষয়, সদস্যদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটাতে পারেন তিনি।
