→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে কমিশন একপেশে ও পক্ষপাতিত্ব ভূমিকা রেখেছে

২৫ এপ্রিল ২০২৬
প্রেস বিবৃতি 

ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের ২০২৬-২৭ কার্যবর্ষের নির্বাচনে গঠিত নির্বাচন কমিশন একপেশে ও পক্ষপাতিত্ব ভূমিকা রেখেছে উল্লেখ করে এক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত সবুজ প্যানেল। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ট্যাকসেসবার বিভাগের অফিস সম্পাদক এএমএম সালাহ উদ্দীন আইয়ুবী বিবৃতিতে জানান, গত ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচনে “একপাক্ষিক নির্বাচন কমিশন গঠন’, ‘জাল ভোটের প্রচেষ্টা’, ‘নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন’, ‘নির্বাচন কমিশন সদস্য কর্তৃক পক্ষপাতিত্ব ও পর্যবেক্ষকদের কাজে বাধা প্রদান’, ‘নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার” সহ ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে। বিষয়টি এসোসিয়েশনের সদস্য এবং জনসম্মুখে উম্মোচিত করা অতীব জরুরি।  
 
জানা যায়, ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ল’ইয়াস কাউন্সিল সমর্থিত সবুজ প্যানেল এবং এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল অংশগ্রহণ করে। কিন্তু নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া থেকে শুরু করে নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে ক্ষমতাসীন দল বিএনপি সমর্থিত নীল প্যানেল দলীয় প্রভাব বিস্তার করে এসোসিয়েশনের সকল নিয়মনীতি উপেক্ষা করেছে। তাঁরা অনেকটা নিজস্ব নিয়মে নির্বাচন সম্পন্ন করে। নির্বাচনের শুরু থেকে প্রতিটি অনিয়মের বিরুদ্ধে সবুজ প্যানেল মৌখিক এবং লিখিতভাবে অভিযোগ জানালেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহন করা হয়নি। তাই সবুজ প্যানেল মনে করে এটি একটি প্রহসনের নির্বাচন হয়েছে।