ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিলনানা চ্যালেঞ্জের মধ্যে অর্থনীতি স্থিতিস্থাপকতা বজায় রেখেছে বাংলাদেশ: এডিবিঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকার
No icon

কর কাঠামো সহজ করার পরামর্শ

বাংলাদেশে সম্পূরক শুল্ক ও ভ্যাট কাঠামোর যৌক্তিকীকরণ নিয়ে এক আলোচনায় বক্তারা বলেছেন, বাংলাদেশের কর কাঠামো অত্যন্ত জটিল। তারা কর কাঠামো সহজ করা, এনবিআরের কর নীতি ও কর প্রশাসন আলাদা করা এবং আধুনিক ডেটা বা উপাত্ত ব্যবস্থাভিত্তিক সংস্কারের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

গতকাল রোববার রাজধানীর বনানীতে নিজস্ব কার্যালয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পিআরআইর চেয়ারম্যান ড. জাইদি সাত্তার।