→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

চীনের বৈদ্যুতিক গাড়িতে শুল্ক আরোপ করছে কানাডা

যুক্তরাষ্ট্র ও ইউরোপের পর এবার চীনের বৈদ্যুতিক গাড়িতে শুল্ক আরোপ করছে কানাডা। দেশটি জানিয়েছে, চীনে উৎপাদিত বৈদ্যুতিক গাড়িতে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এখানেই শেষ নয়, কানাডা চীনে উৎপাদিত ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছে।

বৈদ্যুতিক গাড়িতে শুল্ক আরোপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সুরে কথা বলছে কানাডা। তাদের অভিযোগ, চীন এই শিল্পে বিপুল পরিমাণ ভর্তুকি দেয় এবং সে কারণে তারা বাজারে অন্যায় সুবিধা পাচ্ছে। চীন বলেছে, কানাডার এই সিদ্ধান্ত বাণিজ্য সুরক্ষাবাদের অংশ। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভঙ্গ করে এই শুল্ক আরোপ করা হচ্ছে।